শীতবস্ত্র বিতরণ করেছে ছোট্ট স্বপ্ন

শীতবস্ত্র বিতরণ করেছে ছোট্ট স্বপ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট স্বপ্ন এক যুগেরও বেশি সময় ধরে নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি ২০২৬, সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 
ছোট্ট স্বপ্ন পরিচালিত "দুটি স্কুল, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিষ্কার - পরিচ্ছন্নতা কর্মী, এবং বিনোদপুর ডাশমারী গ্রাম" — স্কুলের মধ্যে একটি তালাইমারী ফুলতলায় অবস্থিত এবং অন্যটি খড়খড়ি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পাশে অবস্থিত—
ফুলতলা স্কুলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করে রোটারি ক্লাব রাজশাহী । এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছোট্ট স্বপ্নের সদস্য সচিব, মোঃ রায়হানুজ্জামান সোহান (আইন ও মানবাধিকার বিভাগ), মডারেটরবৃন্দদের মধ্যে পার্থ কুমার নন্দ (ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জি:), মোঃ সিরাজুম মনির প্রতীক (ব্যবসায় প্রশাসন বিভাগ)। অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দদের মধ্যে মোঃ আসফাক সালেহীন ( রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), ড. রেজাউল করিম (ব্যবসায় প্রশাসন বিভাগ), এবং পঞ্চম কমিটির সভাপতি মাহমুদ হাসান ঈশান, (ব্যবসায় প্রশাসন বিভাগ), নবম কমিটির সভাপতি তাহমিদ জাকি (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), অষ্টম কমিটির সহ সভাপতি আকাশ মন্ডল ( আইন ও মানবাধিকার বিভাগ), বর্তমান একাদশ কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিম শেখ ( রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), সাধারণ সম্পাদক মোঃ রকি আলী ( সমাজবিজ্ঞান বিভাগ) ও সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ।
 
ছোট্ট স্বপ্ন বিশ্বাস করে—ছোট্ট উদ্যোগই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে।