বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো Sociology Premier League (SPL)-2025 এর ক্রিকেট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো Sociology Premier League (SPL)-2025 এর ক্রিকেট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ও সমাজবিজ্ঞান ক্লাবের উদ্যোগে গত ২৫-২৭ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, এবং ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় Sociology Premier League (SPL)-2025, Season 3-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ এবং রেজিস্ট্রার জনাব সুরঞ্জিত মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় “Positivist Riders” টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং “Team Skylark” রানার-আপ হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়, যেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তাফসির রোহান, সেরা বোলার তাফসির রোহান, সেরা ফিল্ডার সিয়াম, বেস্ট উইকেট কিপার সজীব এবং বেস্ট ব্যাটার জাহিদ। সমাজবিজ্ঞান বিভাগ আশা করে যে, এই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, দলগত মনোভাব ও ক্রীড়া চেতনাকে আরও উৎসাহিত করবে।