পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ও সমাজবিজ্ঞান ক্লাবের যৌথ উদ্যোগে গত ৯ মার্চ (রবিবার) স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনের অষ্টম তলায় ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান, বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, এরপর শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করেন। সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে রমজান মাসের সিয়াম সাধনার আত্মশুদ্ধি ও সামাজিক সংহতির গুরুত্ব তুলে ধরেন। শেষে মানবজাতির সর্বাঙ্গীন কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।