উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ, Self-Assessment কার্যক্রম শক্তিশালীকরণ এবং অ্যাক্রেডিটেশন প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে ১১ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের IQAC সেমিনার কক্ষে “The Role of PSAC in Accreditation Readiness” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ, পরিচালক (অ্যাক্রেডিটেশন), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC)। তিনি তাঁর বক্তব্যে উচ্চশিক্ষায় গুণগত মান উন্নয়ন, Program Self-Assessment (PSA)-এর কার্যকর বাস্তবায়ন এবং অ্যাক্রেডিটেশন অর্জনের ক্ষেত্রে Program Self-Assessment Committee (PSAC)-এর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে Self-Assessment, প্রমাণভিত্তিক মূল্যায়ন এবং ধারাবাহিক মানোন্নয়ন কার্যক্রমের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আতাউল গণি ওসমানী, অতিরিক্ত পরিচালক (ETL), IQAC, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, অতিরিক্ত পরিচালক (QA), IQAC, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের Program Self-Assessment Committee (PSAC)-এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
মূল প্রবন্ধে প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ Outcome-Based Education (OBE), ফলাফলভিত্তিক মূল্যায়ন, প্রমাণ সংরক্ষণ, স্টেকহোল্ডার সম্পৃক্ততা এবং গুণগত সংস্কৃতি (Quality Culture) প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন কেবল একটি মূল্যায়ন প্রক্রিয়া নয়; বরং এটি একটি প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন, জবাবদিহিতা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তিনি আরও উল্লেখ করেন যে, PSAC-ই হলো প্রোগ্রাম পর্যায়ে গুণগত মান নিশ্চয়নের প্রধান চালিকাশক্তি, যা শিক্ষাদান, শিখন, মূল্যায়ন এবং একাডেমিক ব্যবস্থাপনার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেমিনারের প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা অ্যাক্রেডিটেশন প্রস্তুতি, Self-Assessment Report (SAR) প্রণয়ন, তথ্য-উপাত্ত সংরক্ষণ, শিক্ষার ফলাফল মূল্যায়ন এবং গুণগত মান নিশ্চয়ন বিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। প্রধান আলোচক বাস্তব অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং কার্যকর পরামর্শ প্রদান করেন।
সমাপনী বক্তব্যে প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ, পরিচালক, IQAC, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রধান আলোচকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, Self-Assessment কার্যক্রম আরও শক্তিশালীকরণ এবং অ্যাক্রেডিটেশন প্রস্তুতি ত্বরান্বিত করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং একটি শক্তিশালী Quality Culture প্রতিষ্ঠার মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে নিজেকে আরও সুপ্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।
সেমিনারটি অংশগ্রহণকারীদের মধ্যে গুণগত মান নিশ্চয়ন, Self-Assessment এবং অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে একটি টেকসই Quality Culture প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।