CSE, VU: Teacher Training Program: Module 1

CSE, VU: Teacher Training Program:  Module 1
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষকমণ্ডলীর শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দশদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্ব (Module 1) সফলভাবে সম্পন্ন হয়েছে।
 
এই পর্বে "Enhancing Classroom Engagement and Active Learning" শীর্ষক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন Dr. Md. Abu Reza, Director, IQAC এবং Professor, Department of Genetic Engineering & Biotechnology, University of Rajshahi.
 
সামগ্রিক প্রশিক্ষণ কার্যক্রমটি মূলত তিনটি মূল ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করবে:
• Outcome-Based Education (OBE)-ভিত্তিক শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতি
• শ্রেণিকক্ষে শিক্ষাদানের কার্যকারিতা উন্নয়ন
• শিক্ষণ-শিখন প্রক্রিয়ায় সামাজিক, ব্যবসায়িক, দার্শনিক ও মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয়
এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষকমণ্ডলীর বৃহত্তর চিন্তন সক্ষমতার বিকাশ ঘটানো এবং তাঁদের এমন দক্ষতা ও অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ করা, যা শিক্ষার্থীদের আরও কার্যকর ও সামগ্রিক শিক্ষা প্রদানে সহায়ক হবে