গত ১৪.০৫.২০২৪ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মাস্টার্স ৬ষ্ঠ ব্যাচের নবীন বরণ ও ৫ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা স্যার ও বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমান স্যার এবং অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভীয় প্রধান প্রফেসর ড. মো: হাবিবুল্লাহ স্যার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং নবীন ও প্রবীন শিক্ষার্থীগণ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মো: আসফাক সালেহীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় এবং নবীনদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে মাননীয় ভিসি স্যার অন্যান্য আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেন। সর্বশেষ সভাপতি মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীদের নানাবিধ দিকনির্দেশনা ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।