বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে "Pharma Product Marketing" শীর্ষক একটি সেমিনারের আয়োজন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে "Pharma Product Marketing" শীর্ষক একটি সেমিনারের আয়োজন

গত ২১ মে, ২০২৪ তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে "Pharma Product Marketing" শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন

প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং উপ উপাচার্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

সেমিনারের মূল বক্তা হিসেবে ছিলেন, এম এ ওয়াহাব, ডিরেক্টর, টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মো: আবদুল মোত্তালিব, এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার এবং প্লান্ট ইন চার্জ টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সভাপতি হিসেবে ছিলেন, ড. মোসা: হাজেরা খাতুন, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফার্মেসি বিভাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রফেসর ড. ফিরোজ আহমেদ, ডীন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এডজ্যাংক্ট ফ্যাকাল্টি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

সেমিনারের শুরুতে সম্মানিত অতিথি মহোদয়দের ফুল দিয়ে বরণ করে নেন, অনুষ্ঠানের সভাপতি ড. মোসা: হাজেরা খাতুন।

এরপর বক্তব্য রাখেন প্রফেসর ড. ফিরোজ আহমেদ, ডীন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে, বক্তব্য রাখেন বিশেষ অতিথি মো: আব্দুল মোত্তালিব। এরপর সেমিনারের মূল বক্তা এম এ ওয়াহাব "Pharma Product Marketing" নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর সভাপতি ড. মোসা: হাজেরা খাতুন, তার বক্তব্য রাখেন এবং অতিথিবৃন্দ এবং আয়োজক সকলের প্রতি ধন্যবাদ প্রদান করেন।

সবশেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দের হাতে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ড. মোসা: হাজেরা খাতুন।