বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২১ ও ২২ তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২১ ও ২২ তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গত ২৮.০৫.২০২৪ তারিখ রোজ মঙ্গলবার সমাজবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ২১ ও ২২ তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা স্যার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ শহীদুর রহমান, ডীন, স্কুল অফ আর্টস এন্ড সোশ্যাল সাইন্স, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, জনাব সুরঞ্জিত মন্ডল, রেজিস্ট্রার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান বিভাগের বিভীয় প্রধান প্রফেসর ড. ফয়জার রহমান স্যার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভাগের বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীগণ। সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। এরপর ২১ ও ২২ তম ব্যাচের বিদায় শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং আন্তঃ বিভাগ ইনডোর গেমস ও সাংস্ক্রতিক প্রতযোগীতা ২০২৪ এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সকল শিক্ষক মন্ডলী ও সকল সেমিস্টারের শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি চলতে থাকে।

দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। 
অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা, ও কৌতুক এর মাধ্যমে সম্পুর্ন অনুষ্ঠানটি চলতে থাকে এবং সবশেষে দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

সর্বশেষ সভাপতি মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীদের নানাবিধ দিকনির্দেশনা ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।