বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের 'ইনডোর গেমস ২০২৪' অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের 'ইনডোর গেমস ২০২৪' অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান  বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী 'ইনডোর গেমস ২০২৪' অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ও ২০ মে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে ইনডোর গেমস অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিনোদনের অংশ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগ নিয়মিত ইনডোর গেমসের আয়োজন করে থাকে। আন্ত:বিভাগীয় প্রতিযোগিতায়  এবার শিক্ষার্থীদের জন্য  ক্যারাম, দাবা, লুডু, বোতল ফ্লিপ , ও মোরগ লড়াই  খেলার আয়োজন করা হয়।

অত্যন্ত আনন্দঘন পরিবেশে গত শনিবার (১৯ মে) কাজলা ক্যাম্পাস প্রাঙ্গণে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান  প্রফেসর ড. মো.ফয়জার রহমান । এসময় আরো উপস্থিত ছিলেন 'ইনডোর গেমস ২০২৪' এর আহ্বায়ক প্রভাষক সরকার তামজীদ রহমান, সহকারি অধ্যাপক মোছা তানিয়া মেহজাবীন,সহকারী অধ্যাপক মো: আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক রওনক আরা পারভীন, প্রভাষক মো: বকুল হোসেনসহ বিভাগের সকল শিক্ষকমন্ডলী ও বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা।

ইনডোর গেমস-২০২৪ প্রতিযোগিতায় দাবায় বিজয়ী হয়েছেন তরিকুল ইসলাম এবং রানার আপ সাজিদ মাহমুদ। ক্যারাম খেলা দ্বৈততে প্রথম হন মিজানুর রহমান ও রাকিবুল ইসলাম এবং রানার্স আপ হয় রাব্বি হাসান এবং সাজিদ মাহমুদ, ফাস্ট রানার্স আপ হয় সোহেল রানা এবং শামীম রেজা। লুডু প্রতিযোগীতায় বিজয়ী হুমায়রা কবির  এবং রানার্স আপ উসাজিন নুরাইন। বোতল ফ্লিপ প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে তাহমিনা আক্তার ও দ্বিতীয় হয় মোহনা কর।মোরগ লড়াই প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে রবিউল ইসলাম,দ্বিতীয় হয় রাকিবুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে রাব্বি হাসান।

ইনডোর গেমসের পুরষ্কার বিতরী অনুষ্ঠান ২৮ মে সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।

বিভাগের প্রধান প্রফেসর ড.মো.ফয়জার রহমান  (২৮ মে) দুই দিনব্যাপী চলা আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।