বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী 'আন্তঃসেমিস্টার সাংস্কৃতিক প্রতিযোগিতা স্প্রিং- ২০২৪' অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ও ২০ মে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিনোদনের অংশ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগ প্রত্যেক সেমিস্টারে নিয়মিতভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতায় এবার শিক্ষার্থীদের জন্য সংগীত, নৃত্য, আবৃত্তি এবং অভিনয়ের আয়োজন করা হয়।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে গত শনিবার (১৯ মে) কাজলা ক্যাম্পাস প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.ফয়জার রহমান । এসময় আরো উপস্থিত ছিলেন 'আন্তঃসেমিস্টার সাংস্কৃতিক প্রতিযোগিতা স্প্রিং-২০২৪' এর আহ্বায়ক প্রভাষক কেশব চন্দ্র বিশ্বাসসহ সহকারী অধ্যাপক মোছা তানিয়া মেহজাবীন, সহকারী অধ্যাপক মো: আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক রওনক আরা পারভীন, প্রভাষক মো: বকুল হোসেনসহ বিভাগের সকল শিক্ষকমন্ডলী ও বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ।
এই প্রতিযোগিতায় সংগীতে যৌথভাবে ১ম হয়েছেন মো: আরাফাত হোসেন ও আবু রিক্তিকা কনা, ২য় স্থান অধিকার করেছেন রোমান বিন আমিন এবং যৌথভাবে ৩য় হয়েছেন মো: হাফিজুর রহমান ও মোছা: মোনালিশা; নৃত্যে ১ম হয়েছেন মোছা: টুম্পা খাতুন, ২য় হয়েছেন আবু রিক্তিকা কনা এবং যৌথভাবে ৩য় হয়েছেন ফারহানা আক্তার উর্মি ও জান্নাত-ই-নূর; আবৃত্তিতে ১ম হয়েছেন জয়া দাস, ২য় হয়েছেন কনা রায় এবং ৩য় হয়েছেন মো: জাহিদুল ইসলাম; অভিনয়ে ১ম হয়েছেন কনা রায় এবং ২য় স্থান অধিকার করেছেন মো: আরাফাত হোসেন।
'আন্তঃসেমিস্টার সাংস্কৃতিক প্রতিযোগিতা স্প্রিং -২০২৪' এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২৮ মে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।
বিভাগের প্রধান প্রফেসর ড.মো.ফয়জার রহমান (২৮ মে) দুই দিনব্যাপী চলা আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।