বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সিভি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে  সিভি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইড ক্লাবের উদ্যোগে "সিভি কনটেস্ট - ২০২৪" এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন। 

 

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩০৩নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।  

 

অনুষ্ঠানের শুরুতে সিভির গুরুত্ব নিয়ে আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভগের প্রভাষক মো. আসফাক সালেহীন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ সিভির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, "সমসাময়িক প্রতিযোগীতামূলক যুগে একটি স্মার্ট সিভির গুরুত্ব অপরিসীম। ক্যারিয়ারে সফল হতে হলে অবশ্যই তাকে নিয়মিত সিভি আপডেট করতে হবে। সিভির উদ্দেশ্য হবে,  ক্যরিয়ারে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং সেগুলো দ্বারা সিভিকে সুসজ্জিত করা।" তাছাড়াও তিনি সিভি সম্পর্কিত তার বাস্তব জীবনের বেশ কিছু অভিজ্ঞতা তুলে ধরেন। তার বক্তব্যর শেষে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের উক্তির প্রেক্ষিতে, তিনি উল্লেখ করেন "The CV is the way of life the person has chosen for himself. 

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিভি প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও ডি-এইড ক্লাবের মডারেটর ইমরান হুসাইন। পরবর্তীতে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য শিক্ষকমন্ডলী।