গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ২৪তম ও ২৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৩ ই জুন, ২০২৪ বৃহঃপতিবার বার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইন ও মানবাধিকার বিভাগের সম্মানীত কো অর্ডিনেটর অধ্যাপক আবু নাসের মোঃ ওয়াহিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্ম-জীবনের সফলতা কামনার পাশাপাশি অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি অত্যন্ত গর্বিত স্বরে জানান, প্রেস্টিজিয়াস টাইমস হায়ার র্যাংকিং, যেখানে পৃথিবীর ১৩২ টা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাংকিং করা হয়। এখানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ১৯ তম স্থান অধিকার করে। এই সাফল্যের গতিধারা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের আইন পেশা ও বিচার বিভাগের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধির দিকে মনোনিবেশ করার আহ্বান জানান।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের অভিভাবক, এই বিভাগের সাফল্যের অন্যতম কান্ডারী প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার শিক্ষার্থীদের জীবন গঠনের পাশাপাশি দেশপ্রেমের প্রতি সচেতন হবার আহ্বান জানান। তিনি আরো জানান, এই বিভাগের শিক্ষার্থী শিক্ষক ও সকলের মধ্যে তাৎপর্যপূর্ণ যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে আইন ও মানবাধিকার বিভাগের এলামনাই এসোসিয়েশন গঠনের কাজ চলমান। তিনি শিক্ষার্থীদের সাফল্যমন্ডিত জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান।