বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। শুরুতেই তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র সাকিব আনজুমকে স্মরণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ও মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, একাডেমিক কাউন্সিলের সদস্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, প্রকৌশল স্কুলের ডীন প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম, ব্যবসায় ও আইন স্কুলের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ্, পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. মো. আব্দুল আউয়াল, ফার্মেসী বিভাগের প্রধান ড. মোছা. হাজেরা খাতুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর সাবিনা ইয়াসমিন, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ নূরুর রহমান এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল।
এছাড়াও সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর সঞ্জীব কুমার সাহা, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আবু বকর মো. ইসমাইল উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কোর্স চালু, গবেষণা কার্যক্রম জোরদার করা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও শিক্ষার গুণগত মান্নোয়ন এবং গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।
সভার শেষে উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘শিক্ষা ও গবেষণার মাধ্যমে আমরা একটি উন্নত ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’