Title: স্প্রিং—২০২৬ সেমিস্টারের ফ্রি স্টুডেন্টশিপ সংক্রান্ত মৌখিক পরীক্ষা ও নির্দেশনা

স্প্রিং—২০২ সেমিস্টারের ফ্রি স্টুডেন্টশিপ সংক্রান্ত মৌখিক পরীক্ষা ও নির্দেশনা

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, স্প্রিং—২০২৬ সেমিস্টারের ফ্রি স্টুডেন্টশিপ এর জন্য মৌখিক পরীক্ষা (Viva) অনুষ্ঠিত হবে:

 

🗓️ তারিখ: ১৮ জানুয়ারি ২০২ (রবিবার)

🕥 সময়: সকাল ১০:০০ মিনিট

📍 স্থান: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগীয় অফিস

 

যাদের উপস্থিতি আবশ্যক:

যারা স্প্রিং-২০২৬ সেমিস্টারের ফ্রি স্টুডেন্টশিপের জন্য আবেদন করেছে

যারা সামার-২০২৫ সেমিস্টারে ফ্রি স্টুডেন্টশিপ বা ওয়েভার পেয়েছে

 

🔴 মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।

 

নতুন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

🔸 আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২

🔸 আবেদন ফরমে নিচের দুটি ডকুমেন্ট স্ক্যান কপি/পরিষ্কার ছবি আকারে অনলাইনে নির্ধারিত স্থানে আপলোড করা বাধ্যতামূলক:

১. অভিভাবকের আয়ের সনদ/প্রমাণপত্র/প্রত্যয়নপত্র

  - চাকুরিজীবী হলে প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র

  - অন্যান্য পেশায় হলে নিজ এলাকার জনপ্রতিনিধি বা ১ম শ্রেণির সরকারি কর্মকর্তার প্রত্যয়নপত্র

২. নিজ এলাকার জনপ্রতিনিধি বা ১ম শ্রেণির সরকারি কর্মকর্তার সুপারিশসহ প্রত্যয়নপত্র

 

📌 উপরোক্ত দুইটি ডকুমেন্ট সরাসরি জমা দেওয়ার জন্য হার্ডকপি আকারেও ভাইভার দিন সঙ্গে আনতে হবে।

📌 নির্ধারিত ডকুমেন্ট প্রদান না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে

 

📢 ফ্রি স্টুডেন্টশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে:

🗓️ ২৬ জানুয়ারি ২০২, বিকাল ৪:০০ টা