মেটফরমিন ও ডায়াবিটিস নিয়ন্ত্রণে তার গুণাঢ্য ফার্মাকোলজি
Authors
Dr. Sultana Rajia
(Center for Interdisciplinary Research (CIR))
Abstract
মেটফরমিন একটি বাইগুয়ানাইড গ্রুপের ওষুধ যা ষাটের দশক থেকে টাইপ ২ ডায়াবিটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে আসছে। এটি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। ফরাসি লাইলাক ‘গ্যালিগা অফিসিনালিস’ নামক একটি গুল্ম থেকে বাইগুয়ানাইড জাতীয় ওষুধগুলোর উৎপত্তি।