আইন ও মানবাধিকার বিভাগের এলএল.বি. ২৯তম ও ৩০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ২৬ ই নভেম্বর, ২০২৫ বুধবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ডঃ মোহাম্মদ ফায়জার রহমান । আইন ও মানবাধিকার বিভাগের সম্মানীত কোঅর্ডিনেটর অধ্যাপক আবু নাসের মোঃ ওয়াহিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ডঃ মোহাম্মদ ফায়জার রহমান, বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্ম-জীবনের সফলতা কামনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সাফল্যের গতিধারা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের আইন পেশা ও বিচার বিভাগের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধির দিকে মনোনিবেশ করার দিকনির্দেশনা দেন।
বিদায়ী প্রতি ব্যাচ হতে একজন করে শিক্ষার্থী তাদের সবার পক্ষ থেকে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বিদায়ীদের উদ্দেশ্যে তাদের অনুজদের মধ্য হতে একজন তাদের অনুভূতি ব্যক্ত করেন তাদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন। বিভাগের শিক্ষক মাসরুর আব্দুল্লাহ আবিদ শিক্ষার্থীদের নিয়ে অতীতের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের অভিভাবক, এই বিভাগের সাফল্যের অন্যতম কান্ডারী প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার শিক্ষার্থীদের জীবন গঠনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের প্রতি সচেতন হবার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীদের বিদায়ে আবেগঘন ও অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সাফল্যমন্ডিত জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান। অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন বিভাগের দুইজন প্রভাষক, ড. সুমাইয়া চৌধুরী সুমি এবং মোসাঃ সুমনা আক্তার।
পরিশেষে, বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল, মানপত্র ও স্মারক ক্রেস্ট প্রদান করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।