বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার-এর ১১তম পর্ব অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার-এর ১১তম পর্ব অনুষ্ঠিত

গত ১২ নভেম্বর ২০২৫, বুধবার, সন্ধ্যা ৭.৩০ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার কথনশিরোনামে লাইভ ওয়েবিনারের ১১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এবারের অনুষ্ঠানটিতে ছিল ইংরেজি বিভাগের শিক্ষার্থীর উদ্যোক্তা হওয়ার গল্প। অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমান। বরাবরের মত এবারও তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক (প্রাক্তন) মিফতাহুল জান্নাত মৌনী। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: তারিকুজ্জামান এবং ফাহিমা তাবাসসুম তিথি। বর্তমানে মো: তারিকুজ্জামান যুক্তরাষ্ট্রের টেক্সাস এ আছেন। তিনি রেন্টইয়ার্ড ইনকরপোরেটেড এর প্রতিষ্ঠাতা এবং সিইও। ফাহিমা তাবাসসুম তিথি, "চন্দ্রবিন্দু" এবং "ভাইব্রান্ট ভেন্যু (ইভেন্ট ম্যানেজমেন্ট)" এর প্রতিষ্ঠাতা। বরাবর এর মত “ক্যারিয়ার কথনঅনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সহকারী অধ্যাপক, সুতপা সাহা,  সহকারী অধ্যাপক, নিখাতে জান্নাত বিনতে জিন্নাহ, এবং প্রভাষক, সাদিয়া সাবরিনা আলম। প্রভাষক, মুনিফ মাহরাফ, এবং প্রভাষক, সানজিদা আক্তার প্রত্যাশা অনুষ্ঠানটি সফল করতে সাহায্য করেছেন। এবারের ওয়েবিনারের মূল আলোচ্য বিষয় ছিলো একজন ইংরেজি বিভাগ থেকে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী কিভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। 

এবারের অতিথি মো: তারিকুজ্জামান সফলভাবে ও গৌরবের সাথে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি স্কলারশিপ এ যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে নিজের মাল্টিমিলিয়ন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। কিভাবে একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিবে সেই বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন।

অপরদিকে, অতিথি বক্তা, ফাহিমা তাবাসসুম তিথি কিভাবে একজন নারী এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নিজের অনলাইন এবং অফলাইন ব্যবসা প্রতিষ্ঠা করতে এবং সেখানে সাফল্য পেতে পারে সেই ব্যপারে আলোকপাত করেন।

উভয় বক্তাই ইংরেজিতে পারদর্শীতা কিভাবে তাদের সাফল্য অর্জনে সাহায্য করেছে সেই বিষয়েও  সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও উভয়েই  কমেন্ট বক্সে শিক্ষার্থীদের করা বিভিন্ন গুরুত্বপুর্ণ প্রশ্নের উত্তর দেন ও আনুষাঙ্গিক আরও অনেক বিষয়ে আলোচনা করেন।

সম্পূর্ণ অনুষ্ঠানটি বিভাগের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়। বিভাগের বর্তমান কর্মরত শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ অনুষ্ঠানের সবচেয়ে বড় প্রাপ্তি। এক ঘণ্টারও অধিক সময় ধরে চলা এই ওয়েবিনারের শেষ পর্যায়ে বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমান  সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।