প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা Principles of Political Organization পাঠ্যক্রমের অংশ হিসেবে জাতীয় সংসদের আদলে ডেমো পার্লামেন্টর সফল আয়োজন করেছে। সংসদীয় গণতন্ত্রের আদর্শ, বিতর্ক ও আইন প্রণয়নের প্রক্রিয়াকে শিক্ষার্থীদের মাঝে অধিকতর বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করার লক্ষ্যে এই সেশনে শিক্ষার্থীরা বিভিন্ন দল ও দলের ভূমিকা নিয়ে সংসদের আসল পরিবেশের একটি প্রতিচ্ছবি তৈরি করে। বক্তৃতা, যুক্তিতর্ক, বিল উপস্থাপন ও পাশের মাধ্যমে তারা উপলব্ধি করতে পেরেছে—গণতন্ত্র কেবল একটি ধারণা নয়, বরং সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্ববোধের ফলাফল।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে—
নেতৃত্বের গুণাবলি
পাবলিক স্পিকিং দক্ষতা
দলগত কাজের মনোভাব
রাজনৈতিক বিশ্লেষণ ক্ষমতা
সাংবিধানিক জ্ঞান
—আরো গভীরভাবে প্রতিষ্ঠিত করেছে।