বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশে গত ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে আয়োজিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ । এ সময় বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
পবিত্র রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির বার্তা ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে উপস্থিত সকলেই পবিত্র রমজানের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।