বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তৃতীয় Quality Assurance Committee (QAC) সভা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তৃতীয় Quality Assurance Committee (QAC) সভা অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের Quality Assurance Committee (QAC)-এর তৃতীয় সভা আজ ৭ এপ্রিল ২০২৬, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন Quality Assurance Committee (QAC)-এর চেয়ার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।
সভায় Bangladesh Accreditation Council (BAC)-এর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, নীতিমালা প্রণয়ন এবং একাডেমিক উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ে Outcome-Based Education (OBE) কার্যক্রম বাস্তবায়িত রয়েছে এবং এর আরও কার্যকর প্রয়োগ ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার সদস্যবৃন্দ সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।
 
সভায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনা, গুণগত মান নিশ্চয়ন কার্যক্রম জোরদারকরণ এবং Bangladesh Accreditation Council (BAC)-এর স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বিভাগসমূহের প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে ব্যবসায় প্রশাসন বিভাগ কর্তৃক জুলাই, ২০২৬-এ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পলিসি প্রণয়নের জন্য কমিটি চূড়ান্ত করা হয়।
 
সভায় Quality Assurance Committee (QAC)এর- অনুষদসমূহের ডিনবৃন্দ, পরিচালক ও অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।