বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) বিভাগের আয়োজনে ১৬ এপ্রিল ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও প্রযুক্তিমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “Robotics Competition 2026”
সকাল ১১:০০টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, কারিগরি দক্ষতা এবং দলগত পারফরম্যান্সের এক চমৎকার প্রদর্শনী উপস্থাপন করে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরিতে—

Line Follower Robot (LFR)

Soccer Bot

Nano Battle Bot
EEE ল্যাবের সম্মুখভাগ ও ল্যাব করিডোরজুড়ে ছিল প্রতিযোগিতার জমজমাট আয়োজন, যেখানে অংশগ্রহণকারীরা তাদের তৈরি রোবট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ফলাফল:

Line Follower Robot (LFR):
Champion – Team Megatron
Runner-up – LineLord

Soccer Bot:
Champion – Team Electro
Runner-up – Falcon

Nano Battle Bot:
Champion – Team Failure
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন:

অলক কুমার পাল, সহকারী অধ্যাপক, EEE বিভাগ, RUET

ড. রেজওয়ানা সুলতানা, সহযোগী অধ্যাপক, EEE বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

রাকিবুল হাসান, প্রভাষক, EEE বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয় C-310 নম্বর কক্ষে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

শামীম আহমদ, ডিন, School of Engineering, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং বিভাগীয় প্রধান, CSE, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

প্রফেসর ড. তানভীর আহমেদ, কোওর্ডিনেটর, EEE বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
সমাপনী বক্তব্যে তিনি ভবিষ্যতে এ ধরনের আরও প্রযুক্তিনির্ভর আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন । অনুষ্ঠানের শুরুতে অলক কুমার পাল দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরবর্তীতে প্রধান অতিথি শামীম আহমদ শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
এই প্রতিযোগিতাটি ছিল “Robotics from Scratch: Learn, Build and Compete!” শীর্ষক শর্ট কোর্সের অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা একটি বিশেষ প্ল্যাটফর্ম । উক্ত কোর্সটি ১৫ মে ২০২৫ থেকে ০৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মোট ১২টি সেশনের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে LFR, Soccer Bot এবং Nano Battle Bot এর উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং দলগত কাজের এক বাস্তব প্রতিফলন হিসেবে কাজ করেছে।