অর্থনীতি বিভাগের ইকোনোমিক্স প্রিমিয়ার লীগ-২০২৬ এর চুড়ান্ত আসর অনুষ্ঠিত

অর্থনীতি বিভাগের ইকোনোমিক্স প্রিমিয়ার লীগ-২০২৬  এর চুড়ান্ত আসর অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ২৩ এপ্রিল বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
প্রথম ইনিংসে নির্ধারিত ১৫ ওভারের খেলায় টিম রিকার্ডো রয়েলস্ ১৩৮ রান সংগ্রহ করে। ১৩৯ রানের টার্গেটে ব্যাট করে টিম স্মিথ স্ট্রাইকার্স ১২ ওভারেরই তাদের কাঙ্ক্ষিত জয় অর্জন করে।
 
গত ২১ এপ্রিল২০২৬, টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন। প্রখ্যাত অর্থনীতিবিদদের নামের সাথে মিল রেখে চারটি টিম গঠন করা হয়। নামগুলো হলো- স্মিথ স্ট্রাইকার্স, রিকার্ডো রয়েলস্, কেইনসিয়ান নাইটস্ ও ফ্রীডম্যান ফাইটার্স।
 
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন, সহযোগী অধ্যাপক মো. আতাউল গণি ওসমানী, ক্রিকেট টুর্নামেন্ট কনভেনর সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।