নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (NFE) ক্লাবের উদ্যোগে আয়োজিত “Bridging Theory and Practice: An Introduction to Life Science Research” শীর্ষক গবেষণামূলক ও জ্ঞানবর্ধক Research & Seminar Program সম্পন্ন ।
সেমিনারে Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান, Professor Dr. Imtiaj Hasan। তাঁর প্রাঞ্জল উপস্থাপনা ও গভীর বিশ্লেষণের মাধ্যমে লাইফ সায়েন্স গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, আধুনিক ধারণা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অংশগ্রহণকারীরা সমৃদ্ধ ধারণা লাভ করেন।
সেমিনারে শিক্ষার্থীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। ইন্টারঅ্যাকটিভ সেশনে শিক্ষার্থীদের গবেষণা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর সম্মানিত বক্তা অত্যন্ত সুস্পষ্ট, প্রাসঙ্গিক ও গঠনমূলকভাবে প্রদান করেন। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষার্থীদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার পাশাপাশি গবেষণার প্রতি তাদের আগ্রহ ও অনুপ্রেরণা আরও বৃদ্ধি করেছে।।