বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে “Learn Today, Lead Tomorrow” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে “Learn Today, Lead Tomorrow” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে আজ (২৯ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে “Learn Today, Lead Tomorrow” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেক্সটজেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সিইও ফার্মাসিস্ট আবদুল্লাহ আল মারুফ।
 
সেমিনারে তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে Mindset for Study, Soft Skills Development, Interview Preparation, এবং Future of AI বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
তিনি তার বক্তব্যে বলেন, সঠিক মানসিকতা (mindset) ছাড়া কার্যকর শিক্ষাগ্রহণ সম্ভব নয়। শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা এবং ধারাবাহিক অনুশীলনের উপর জোর দেন তিনি। পাশাপাশি, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, সমস্যা সমাধানের সক্ষমতা—এই ধরনের soft skills-এর গুরুত্ব তুলে ধরেন।
 
ইন্টারভিউ প্রস্তুতি প্রসঙ্গে তিনি বাস্তবভিত্তিক কিছু পরামর্শ প্রদান করেন এবং কিভাবে আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করতে হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়া, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ক্রমবর্ধমান প্রভাব এবং এর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কেও তিনি শিক্ষার্থীদের সচেতন করেন।
 
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
উল্লেখ্য, সেমিনারটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ কর্তৃক আয়োজিত এবং নেক্সটজেন একাডেমি ছিল এর লার্নিং পার্টনার।