❝পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ ❞
“জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬” উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে এক সচেতনতামূলক সেমিনারের মাধ্যমে। দিনব্যাপী এ আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
সকালে বর্ণাঢ্য র্যালি ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়, যা ক্যাম্পাসজুড়ে পুষ্টি সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুষ্টি বিষয়ক সেমিনার, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন পুষ্টিবিদ মোহাম্মদ আকতারুল ইসলাম , যিনি NDP-এর মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রাক্তন প্রশিক্ষণ কর্মকর্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামসুন্নাহার মৌ ।তাঁদের মূল্যবান আলোচনা পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম মোল্লা , পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রধান ডা. আব্দুল আওয়াল , নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও অনুষ্ঠানের সভাপতি ড. সুলতানা রাজিয়া এবং বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও গৌরবময় ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিস্তারের লক্ষ্যেই ছিল এই আয়োজন।