বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের আয়োজনে Summer-2025 Certificate Giving Ceremony সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় সিনেটে গত ২৯ এপ্রিল ২০২৬, আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ও ক্যারিয়ার সেন্টারের পরিচালক ড. এ. এইচ. এম রহমতউল্লাহ ইমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শহীদুর রহমান এবং প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আহমদ।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রফেসর মো. শহীদুর রহমান। পরে প্রধান অতিথি প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রফেসর ড. শামীম আহমদ বাস্তব উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সামার-২০২৫ সেশনের মোট ৮টি কোর্সের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। কোর্সগুলো হলো—SPSS, Career Development and Leadership Training, Recitation and Presentation, Practical English, Computer Application, Basics of Muslim Law of Inheritance, Mass Music এবং Graphics Design।
উক্ত কোর্সসমূহ পরিচালনা করেন প্রফেসর ড. মো. আব্দুল খালেক, মাহবুবা ফেরদৌস দীনা, মোল্লা আশিকুল ইসলাম, আব্দুল্লাহ তামিম, মো. রায়হানুজ্জামান সোহান, রকিবুল হাসান রবিন, তানজিলা জিনাত এবং মো. রফিউল হোসেন সিজান।এদিন মোট ১২০ জন শিক্ষার্থী সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে শিক্ষার্থী ও ফ্যাসিলিটেটরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে আবৃত্তি ও গণসংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সবশেষে সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ড. এ. এইচ. এম রহমতউল্লাহ ইমন।