চিন্তার মঞ্চে যুক্তির জয়: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিতর্ক আয়োজন

চিন্তার মঞ্চে যুক্তির জয়: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিতর্ক আয়োজন

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গত ২৫ নভেম্বর ২০২৫ (সোমবার) একাডেমিক ভবনের ৮০৯ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও চিন্তাশীল বিতর্ক প্রতিযোগিতা।এবারের বিতর্কের বিষয় ছিল— “মুসলিম বিশ্বে মিডিয়ার ভূমিকা: বিদ্বেষ নাকি সচেতনতা”। সমসাময়িক এই গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তি, বিশ্লেষণ ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নাঈমুর রহমান সোহেল, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বিচার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. হারুন-অর-রশীদ, কোঅর্ডিনেটর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং মোছা: সমাপ্তী আকতার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. যাহার-ই-তাসনিম, ইসলামারে ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ।

বিতর্কে পক্ষ দল হিসেবে অংশ নেয় Voice Fighter এবং বিপক্ষ দল হিসেবে Truth Empire। উভয় দলই চমৎকার যুক্তি ও বিশ্লেষণ উপস্থাপন করলেও, তাদের অসাধারণ উপস্থাপন দক্ষতা ও শক্তিশালী যুক্তি খণ্ডনের মাধ্যমে Voice Fighter দল বিজয় অর্জন করে। এই আয়োজন শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, সমালোচনামূলক চিন্তা এবং উপস্থাপন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ—জ্ঞান, যুক্তি ও সৃজনশীলতার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।