Welcoming Ceremony and Inauguration of Islamic History Club

Welcoming Ceremony and Inauguration of Islamic History Club

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ১৯ মে ২০২৫ তারিখে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে নবগঠিত ইসলামিক হিস্ট্রি ক্লাব-এর শুভ উদ্বোধন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এই আয়োজন শিক্ষার্থীদের জন্য ছিল এক স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত, যেখানে জ্ঞানচর্চা, ইতিহাস সচেতনতা এবং সাংস্কৃতিক চেতনার এক অনন্য সমন্বয় লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা। তাঁর মূল্যবান বক্তব্যে তিনি ইসলামের ইতিহাস চর্চার গুরুত্ব, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. হারুন-অর-রশীদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা প্রদান করেন। তাঁর বক্তব্যে তিনি ক্লাবের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, গবেষণামুখী মনোভাব গড়ে তোলা এবং নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।