ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুর্লভ ঐতিহ্যের ধারক বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুর্লভ ঐতিহ্যের ধারক বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। ১৯১০ সালে প্রতিষ্ঠিত এই গবেষণা জাদুঘর ইসলামের ইতিহাসসহ হাজার বছরের ঐতিহ্য সংরক্ষণে অনন্য ভূমিকা পালন করেছে।এটি সুলতানি ও মুঘল আমলের শিলালিপি, মুদ্রা, পান্ডুলিপি এবং প্রাচীন স্থাপত্যের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে উত্তরবঙ্গের ইসলামি সংস্কৃতির ধারক হিসেবে কাজ করেছে।রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র জাদুঘরে পাল,সেন আমলের পাশাপাশি সুলতানি ও মুঘল আমলের শিলালিপি ও মুদ্রা সংগৃহীত রয়েছে। এখানে প্রাচীন মসজিদ ও সমাধি থেকে প্রাপ্ত পোড়ামাটির ফলক ও শৈল্পিক নিদর্শন সংরক্ষিত আছে।ইসলামের ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রাচীন পান্ডুলিপি ও ঐতিহাসিক দলিল এখানে সংরক্ষিত রয়েছে। গবেষণার অনন্য উৎস হিসেবে ভূমিকা রাখে এই জাদুঘর।