বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (৫ মে, ২০২৬) বরেন্দ্র গবেষণা জাদুঘরে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা জাদুঘরের উদ্দেশ্যে রওনা দেন। এ ভ্রমণে শিক্ষার্থীদের সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।
জাদুঘরে পৌঁছানোর পর বরেন্দ্র গবেষণা জাদুঘরের ডেপুটি ডিরেক্টর শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখান এবং প্রাচীন ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় ইতিহাস যেন শিক্ষার্থীদের সামনে জীবন্ত হয়ে ওঠে।
এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার সুযোগ পায় এবং দেশের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করে।
দুপুর ১২টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা জাদুঘর পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।
বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এ ধরনের শিক্ষামূলক ভ্রমণের আয়োজন অব্যাহত থাকবে।