বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত “Sociology Premier League (SPL) 2026 Season-4” এর জার্সি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুন্সী ইসরাইল হোসেন, বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দলের খেলোয়াড় এবং শিক্ষার্থীরা । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন Sociology Premier League (SPL) Season-4 এর কনভেনর ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বকুল হোসেন। পরবর্তীতে বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপর শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, জার্সি উন্মোচন অনুষ্ঠান। বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন বিভিন্ন দলের অধিনায়কদের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেন। এ সময় পর্যায়ক্রমে অংশগ্রহণকারী দলগুলো হলো: * Social Warriors XI • Socio Strikers • Victory Vipers • Elite Fighters • Positivist Riders • Dynamic Shooters
প্রতিটি দলের জার্সি উন্মোচনের সময় করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। নতুন জার্সির মাধ্যমে দলগুলো তাদের ঐক্য, আত্মবিশ্বাস এবং বিজয়ের প্রত্যয় প্রকাশ করে। পরবর্তীতে সকল খেলোয়াড় ও শিক্ষকবৃন্দ মাঠে একত্রিত হলে আনুষ্ঠানিকভাবে Sociology Premier League (SPL) Season-4 এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোছা. হোসনে আরা বেগম, সহকারী অধ্যাপক মো. জামিল হোসেন এবং বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুন্সী ইসরাইল হোসেন।
উৎসবমুখর ও বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো Sociology Premier League (SPL) Season-4 এর যাত্রা। পুরো আয়োজনটি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।