গত ১০ মে ২০২৬, রবিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে “The Ultimate AI Tech Talks: Exploring AI, Prompt Engineering, AI-Assisted Programming & Product Design” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার সেন্টারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)-এর বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, Prompt Engineering, AI-Assisted Programming, Web Development এবং AI-ভিত্তিক Product Design বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ কর্মক্ষেত্রে AI-এর গুরুত্ব এবং এর বহুমাত্রিক প্রয়োগ তুলে ধরেন।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান সময়ে Artificial Intelligence শুধুমাত্র প্রযুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং ব্যবসা, শিক্ষা, গবেষণা, ডিজাইন, উদ্যোক্তা উন্নয়নসহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই AI একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে ভবিষ্যতের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে সকল শিক্ষার্থীর জন্য AI সম্পর্কে ধারণা ও দক্ষতা অর্জন অত্যন্ত প্রয়োজনীয়।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:

𝗥𝗶𝗳𝗮𝘆𝗲𝘁 𝗥𝗶𝗳𝗮𝘁
Founder and CEO,
THESOFTKING Limited

𝗔𝗯𝗶𝗿 𝗞𝗵𝗮𝗻
Chief Technology Officer,
THESOFTKING Limited

𝗔𝗯𝘂 𝗙𝗮𝗵𝗶𝗺
Chief Technology Officer,
BDWEB IT

𝗡𝗮𝘀𝗶𝗿 𝗨𝗱𝗱𝗶𝗻
Founder & CEO,
Nurency
যেখানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রকৌশল অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আহমদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ তামিম এবং সমাপনী বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ক্যারিয়ার সেন্টারের পরিচালক ড. এএইচএম রহমতউল্লাহ ইমন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের মাধ্যমে বক্তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার সুযোগ লাভ করেন।