বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের Graduation Ceremony, Farewell and Cultural Program অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের Graduation Ceremony, Farewell and Cultural Program  অনুষ্ঠিত

 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের “Graduation Ceremony, Farewell and Cultural Program Spring- 2026” গত ২০ মে ২০২৬ তারিখ দুপুর টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কলা সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মানিত ডিন প্রফেসর মোঃ শহীদুর রহমান, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, স্নাতক সমাপনী বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর . মুন্সী ইসরাইল হোসেন।

অনুষ্ঠানের সূচনায় অতিথিবৃন্দ উপস্থিত সকলকে স্বাগত জানানো হয়। পরে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। সময় বিভাগীয় কো-অর্ডিনেটর প্রফেসর . মুন্সী ইসরাইল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে স্নাতক সমাপনী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয় এবং বিভাগের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা শুভকামনা জানিয়ে আয়োজিত পর্বটি ছিল অত্যন্ত আবেগঘন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা, স্মৃতি অনুভূতির কথা তুলে ধরেন। তারা শিক্ষক সহপাঠীদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন এবং জ্ঞান, নৈতিকতা মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ী স্নাতক সমাপনী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।