UIHP National Innovation Challenge 2026-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সাফল্য

UIHP National Innovation Challenge 2026-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সাফল্য
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের Electrical and Electronic Engineering (EEE)- বিভাগের শিক্ষার্থীরা UIHP National Innovation Challenge 2026 (Episode 1)-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
 
📍গত ৯ জুন, ২০২৬ তারিখে RUET Innovation Hub-এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করে ICT Division, Bangladesh Hi-Tech Park Authority (BHTPA) এবং DEIED Project। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা ও প্রোটোটাইপ উপস্থাপন করে। এর মাঝে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের পক্ষ থেকে চারটি দল অংশ নেয়। এর মাঝে Team HGT "Best Innovation Award" ও Team Agriluminate "Best Prototype Award" ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে।
 
এছাড়াও EEE বিভাগের Team Shield Box এবং Team AST প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেয়।
এই অর্জন আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সৃজনশীল চিন্তাভাবনা এবং সম্মানিত মেন্টরদের আন্তরিক দিকনির্দেশনার ফল। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, বিজয়ী দল এবং মেন্টরদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।