বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের CSE বিভাগের ৭ম ও ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের কর্পোরেট ইন্টারভিউ বোর্ডে আত্মবিশ্বাসের সাথে নিজেকে কার্যকরভাবে উপস্থাপনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভাগের প্রায় চারশত শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
"Beyond the Classroom: Skills for Successful CSE Careers" শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জনাব Ahmed Monzurul Hasan Adnan, VP & Branch Manager এবং Former Head of HR Training, IFIC Bank PLC.
কর্মশালায়, জনাব আদনান শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কর্পোরেট ইন্টারভিউ বোর্ডের জন্য কীভাবে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হয়, সাক্ষাৎকারে নিজেকে কীভাবে আত্মপ্রত্যয়ের সাথে উপস্থাপন করতে হয় এবং বোর্ডের প্রশ্নের উত্তর কীভাবে গুছিয়ে ও কার্যকরভাবে প্রদান করতে হয়, এই বিষয়গুলোতে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।