বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি (২০২৬-২০২৮) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের নোমিনেশন কমিটির সভাপতি এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ল-এর ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন মহোদয় আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির অনুমোদন ও ঘোষণা দেন।
অ্যাড-হক কমিটি ও নোমিনেশন কমিটির যৌথ সিদ্ধান্ত এবং গত ১৭ মে অনুষ্ঠিত সাধারণ সভার অনুমোদনক্রমে এই ৩২ সদস্যবিশিষ্ট শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কার্যনির্বাহী কমিটি আগামী ২ (দুই) বছরের জন্য অ্যাসোসিয়েশনের যাবতীয় সাংগঠনিক, প্রশাসনিক ও প্রাক্তন শিক্ষার্থীদের নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. নাসির হায়দার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৮ম ব্যাচের তানভির হায়দার। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ৩য় ব্যাচের বশির আহমেদ ও ১৫তম ব্যাচের আলফি শারিন রাব্বী। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে স্থান পেয়েছেন— যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. নাসিম ইকবাল হিমেল, সাংগঠনিক সম্পাদক পদে আদিব ইশতিয়াক ও মো. রেজওয়ান তানভির মীম, আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক পদে মো. আবু তারেক, দপ্তর সম্পাদক পদে মোবাশ্বির রহমান সাবিল এবং মিডিয়া ও পাবলিক রিলেশনস সম্পাদক পদে ফাতেমা ফারহানা ও মনিম বিন আসিফ। একই সাথে শিক্ষা, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে মো. আবু সুফিয়ান তাজ, তসনিয়া হুসনে আফরিন ও মো. সাজেদুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রাশেদুজ্জামান, আপন দাস ও এস.এম সাদমান রহমান সাবাব দায়িত্ব পেয়েছেন। এছাড়াও কমিটিতে ১৪ জন নির্বাহী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি ঘোষণা প্রসঙ্গে নোমিনেশন কমিটির সভাপতি প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন বলেন, "ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এই মেলবন্ধন বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে। আমরা অত্যন্ত সুসংগঠিত একটি দল পেয়েছি এবং এই নতুন ও দূরদর্শী নেতৃত্বের হাত ধরে অ্যাসোসিয়েশন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।"নবগঠিত কমিটির সভাপতি মো. নাসির হায়দার এবং সাধারণ সম্পাদক তানভির হায়দার এক যৌথ বিবৃতিতে বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী কর্পোরেট ও সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রথম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার এই ঐতিহাসিক ক্ষণে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।