শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা, সৌহার্দ্য ও দলগত মনোভাব বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের স্পোর্টস ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট ২৩ ও ২৪ মে ২০২৬ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন সেমিস্টারের মোট ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাপূর্ণ ও প্রাণবন্ত ম্যাচগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য ও দলগত দক্ষতার পরিচয় দেয়।
ফাইনাল খেলায় তৃতীয় ও সপ্তম সেমিস্টারের সমন্বয়ে গঠিত দল Atomic Terror চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী রেজা “প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর ড. রেজাউল করিম। তাঁরা বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
বক্তব্যে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্টটি শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।