বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ১৩ জুলাই ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত সামার ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ। সোমবার সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার। উক্ত বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক সালমা সাবিহার উপস্থাপনায় অনুষ্ঠান আরম্ভ হয় নবীনদের বরণ করে নেয়ার মধ্য দিয়ে। নবীনদের ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোঃ মাহদী হাসান আবীর উক্ত অনুষ্ঠানে তাদের বরণ করে নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, সুযোগ-সুবিধা, শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়া হয়; সেই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক মাসরুর আব্দুল্লাহ আবিদ, স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে উক্ত বিভাগের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচিতি সহ সার্বিক পরিচিতির পাশাপাশি একাডেমিক রুলস এন্ড রেগুলেশন, একাডেমিক কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ শিক্ষার্থীদের কল্যানে কিভাবে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সেই সম্পর্কে নবীনদের মাঝে বিস্তারিত আলোচনা করেন। তিনি উক্ত বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন ও কর্মক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনা সহ আনুষাঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আইন ও মানবাধিকার বিভাগের নিয়ে নবীনদের সাথে প্রক্টরিয়াল নিয়ম কানুন নিয়ে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করেন উক্ত বিভাগের প্রভাষক দীপংকর চন্দ্র।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার। বক্তব্যে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগকে বিশ্ববিদ্যালয়ের সেরা বিভাগগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। তিনি অত্যন্ত প্রাঞ্জল, তথ্যবহুল এবং উৎসাহপূর্ণ বক্তব্য প্রদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষনীয় বিষয় তুলে ধরেন যা উচ্চ শিক্ষা অর্জনে নবীনদের অনুপ্রাণিত করবে।
তিনি সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মানুবর্তিতা নিয়ে বিশেষ পরামর্শ দেন। বন্ধুত্ব ও পারস্পারিক সহায়তাকে অনুপ্রাণিত করেন।শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয় বরং জীবনের মূল্যবোধ তৈরিতে, জীবনকে পরিশীলিত করে গড়ে তুলতে এবং নিজেকে আলোকিত মানুষে পরিণত করতে নবীনদের তাৎপর্যপূর্ণ ভূমিকা তুলে ধরেন তিনি। সম্মানিত কো-অর্ডিনেটর নবাগত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় হয়ে মানবিক গুনাবলির বিকাশ এবং তাদের অন্তর্নিহিত উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটনার সুযোগ নেয়ারও তাগিদ দেন। কঠোর অনুশীলনের মাধ্যমে, সততা ও নৈতিকতার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে আগামীতে নিজেদের এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তৈরি হতে নবীন শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান।
পরিশেষে, মানসিক বিকাশ ঘটাতে, জীবনের লক্ষ্য অর্জন করতে, স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়ন করতে, আলোকিত ও সফল মানুষ হতে তিনি সবাইকে বিপুলভাবে উৎসাহ ও প্রেরণা প্রদান করেন। সবশেষে তিনি আবারও নবীনদের অভিনন্দন জানিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন।