(IQAC)-এর উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের দিনব্যাপী Professional Development Program for Newly Appointed Faculty Members অনুষ্ঠিত

(IQAC)-এর উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের দিনব্যাপী Professional Development Program for Newly Appointed Faculty Members অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে ১৫ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নবনিযুক্ত শিক্ষকদের জন্য দিনব্যাপী Professional Development Program for Newly Appointed Faculty Members অনুষ্ঠিত হয়।
 
নবনিযুক্ত শিক্ষকদের Outcome-Based Education (OBE), কার্যকর শিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি, একাডেমিক ডকুমেন্টেশন এবং CO–PO Attainment সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
দিনব্যাপী কর্মসূচিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হয়।
প্রথম সেশন “OBE Orientation and Pedagogical Skills Development” পরিচালনা করেন Prof. Dr. Md. Habibullah, Director, IQAC। সেশনে Outcome-Based Education-এর মৌলিক ধারণা, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান, কার্যকর শিক্ষণ কৌশল এবং আধুনিক পেডাগজিক্যাল পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
 
দ্বিতীয় সেশন “Formative Assessment and Rubric Development” পরিচালনা করেন Md. Asfaq Salehin, Assistant Professor, Department of Political Science। তিনি শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নে Formative Assessment-এর গুরুত্ব এবং সুষ্ঠু, স্বচ্ছ ও ফলপ্রসূ মূল্যায়নের জন্য কার্যকর Rubric তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন।
 
তৃতীয় সেশন “Course File Management and CO–PO Attainment Using Excel” পরিচালনা করেন Prof. Dr. Kaniz Habiba Afrin, Additional Director (QA), IQAC। এ সেশনে Course File সুশৃঙ্খলভাবে প্রস্তুত ও সংরক্ষণ এবং Excel ব্যবহার করে Course Outcome (CO) ও Program Outcome (PO) Attainment নির্ণয়ের প্রক্রিয়া ব্যবহারিকভাবে উপস্থাপন করা হয়। বিষয়গুলো আরও ভালোভাবে অনুধাবন ও বাস্তবে প্রয়োগের সুযোগ করে দিতে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দকে Course File Management ও CO–PO Attainment-সংক্রান্ত ব্যবহারিক কাজ প্রদান করা হয় এবং সেশনেই হাতে-কলমে অনুশীলনের সুযোগ রাখা হয়।
 
প্রতিটি সেশন ছিল অংশগ্রহণমূলক ও ব্যবহারিক। অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ OBE বাস্তবায়ন, পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি, Course File Management এবং CO–PO Attainment-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন, মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
 
কর্মসূচিটি সঞ্চালনা করেন Md. Ataul Gani Osmani। এতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবনিযুক্ত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে মানসম্মত পাঠদান, কার্যকর মূল্যায়ন, একাডেমিক উৎকর্ষ এবং ধারাবাহিক মানোন্নয়নের সংস্কৃতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে IQAC, Varendra University।