বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে Freshers' and Faculty Receptions, Volunteer Appreciation and Cultural Program Summer-2026 অনুষ্ঠিত

গত ২৩ আগস্ট ২০২৬ (রবিবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিএসএস (অনার্স) ৩৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ, নবাগত শিক্ষকবৃন্দের বরণ, স্বেচ্ছাসেবকদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মানিত ডিন প্রফেসর মো. শহীদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অবসরপ্রাপ্ত)। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ছিল নবীন শিক্ষার্থীদের বরণ, নবাগত শিক্ষকবৃন্দের বরণ ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা এবং দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। এরপরেই ৩৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একইসাথে সমাজবিজ্ঞান বিভাগে সদ্য যোগ দেওয়া তিনজন শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষক হিসেবে প্রভাষক আকমিলাতুল জান্নাত ফাবিয়া, প্রভাষক ফাইয়াজ আহমেদ এবং প্রভাষক খয়র-তুন -হিসা-ন তন্বীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

এরপর নবীন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী খন্দকার নুসরাত। অন্যদিকে নবাগত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সুমাইয়া তানজিম শোভা। পরে নবীন শিক্ষাথীরা ও শিক্ষকবৃন্দ নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এরপর সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল
গত ২৩ আগস্ট ২০২৬ (রবিবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিএসএস (অনার্স) ৩৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ, নবাগত শিক্ষকবৃন্দের বরণ, স্বেচ্ছাসেবকদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মানিত ডিন প্রফেসর মো. শহীদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অবসরপ্রাপ্ত)। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ছিল নবীন শিক্ষার্থীদের বরণ, নবাগত শিক্ষকবৃন্দের বরণ ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা এবং দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। এরপরেই ৩৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একইসাথে সমাজবিজ্ঞান বিভাগে সদ্য যোগ দেওয়া তিনজন শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষক হিসেবে প্রভাষক আকমিলাতুল জান্নাত ফাবিয়া, প্রভাষক ফাইয়াজ আহমেদ এবং প্রভাষক খয়র-তুন -হিসা-ন তন্বীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

এরপর নবীন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী খন্দকার নুসরাত। অন্যদিকে নবাগত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সুমাইয়া তানজিম শোভা। পরে নবীন শিক্ষাথীরা ও শিক্ষকবৃন্দ নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এরপর সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা এবং বিশেষ অতিথি কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মানিত ডিন প্রফেসর মো. শহীদুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে জ্ঞানার্জন, দক্ষতা বিকাশ এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল সমাজবিজ্ঞান বিভাগের স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান। গত দুই বছর ধরে বিভাগের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে যেসব শিক্ষার্থী নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন, তাদের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন স্বেচ্ছাসেবকদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তিতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষক এবং স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের শেষপ্রান্তে একটি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। 
 
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো, নবাগত শিক্ষকদের বিভাগের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত করে তোলা এবং স্বেচ্ছাসেবকদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি শিক্ষক-শিক্ষার্থী ও বিভাগের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
 এবং বিশেষ অতিথি কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মানিত ডিন প্রফেসর মো. শহীদুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে জ্ঞানার্জন, দক্ষতা বিকাশ এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।