ফলের রঙে রঙিন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

ফলের রঙে রঙিন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো গত ২৫ আগস্ট ২০২৬, আয়োজিত হলো বর্ণিল ও ব্যতিক্রমী ফল উৎসব।
 
‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা রঙিন ফিতা কেটে এই উৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. হারুন-অর-রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন।
 
‎অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রভাষক তাসনিয়া নাসরিন। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এমন ভিন্নধর্মী আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
 
‎ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতায় উৎসবটি পেয়েছে ভিন্ন মাত্রা। এমন একটি আয়োজনের অংশ হতে পেরে তারা আনন্দিত, পাশাপাশি আয়োজনের মাধ্যমে অর্জন করেছে নতুন অভিজ্ঞতা, দক্ষতা ও সুন্দর কিছু স্মৃতি।