বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) বিভাগের উদ্যোগে আজ ৩ সেপ্টেম্বর ‘Open-Source Solar-Powered DC Nanogrid for Emergency Medical Services (EMS)’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের C-105 কক্ষে এ সেমিনার শুরু হয়।
সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কানাডার লন্ডন অন্টারিওতে অবস্থিত Western University-এর Department of Electrical and Computer Engineering (ECE)-এর Masters of Engineering Science (MESc) শিক্ষার্থী Sara Khan। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন একই বিভাগের Professor Dr. Joshua Pearce।
সেমিনারটি পরিচালনা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের প্রভাষক পার্থ কুমার নন্দ। তাঁর স্বাগত বক্তব্যের পর Sara Khan জরুরি চিকিৎসা সেবায় সৌরশক্তিচালিত DC Nanogrid-এর ব্যবহার, ওপেন-সোর্স প্রযুক্তির সম্ভাবনা, গবেষণার বিভিন্ন দিক এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল একটি EV মডেলের ব্যবহারিক প্রদর্শনী। এ সময় রিসোর্স পারসন সংশ্লিষ্ট প্রযুক্তির কার্যপ্রণালি ও ব্যবহারিক প্রয়োগ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আলোচ্য বিষয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব প্রয়োগ সম্পর্কেও ধারণা লাভ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে EEE বিভাগের কো-অর্ডিনেটর Professor Dr. Tanvir Ahmed সমাপনী ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আধুনিক প্রযুক্তি ও গবেষণার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিভাগীয় আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের আধুনিক প্রকৌশল জ্ঞান, গবেষণামুখী চিন্তাভাবনা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণাগত সক্ষমতা উন্নয়নে EEE বিভাগ এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।