রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইড ক্লাব আয়োজিত “Government Job Preparation: From Planning to Success” শীর্ষক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মূল বক্তা মিস শারমিন আক্তার ((৪৭তম বিসিএস-ট্যাক্সেস এবং ৪৫তম বিসিএস-শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত) সরকারি চাকরির প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ লাভ করেন।
সমাপনী পর্বে বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ বক্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।