রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ইনডোর গেমস 2026 অনুষ্ঠিত
৮ অক্টোবর ২০২৬ তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দিনব্যাপী ইনডোর গেমসের আয়োজন করা হয়। আনন্দমুখর এ আয়োজনে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খালেদ বিন ইউসুফ (অবসরপ্রাপ্ত)।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
ইনডোর গেমসের বিভিন্ন পর্বে ছিল ডার্ট থ্রোয়িং, ফাইন্ড দ্য ওয়ার্ড, মিউজিক্যাল চেয়ার, ওয়ার্ড চেইন, লুডু, দাবা, মেমোরি হান্টসহ বিভিন্ন আকর্ষণীয় খেলা। প্রতিটি খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর করে তোলে।
দিনব্যাপী এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইড ক্লাব। শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, আনন্দ ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটি একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
See less