ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৩ ও ১৪ অক্টোবর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রথম সেমিস্টারের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য “From Learning Outcomes to Higher-Order Thinking: Understanding OBE and Bloom’s Taxonomy” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্লা। তিনি মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে বিশ্লেষণ, প্রয়োগ ও সৃজনশীলতাভিত্তিক জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারের প্রথম অধিবেশনে “Learning Beyond Memorization: Understanding the Role of Bloom’s Taxonomy in Academic Learning” বিষয়ে আলোচনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. আতাউল গণি ওসমানী। দ্বিতীয় অধিবেশনে “Understanding OBE: Learning Outcomes, Assessment and How Students Can Succeed” বিষয়ে আলোচনা করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ।
১৩ অক্টোবর Economics, English, Islamic History and Culture, Journalism, Communication and Media Studies, Law and Human Rights এবং Sociology বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ১৪ অক্টোবর Business Administration, Nutrition and Food Engineering, Pharmacy এবং Political Science বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং resource persons তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির এক্সিকিউটিভ পূর্বা সাহা। এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কানিজ হাবিবা আফরিন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট কমিটির (PSAC) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।