জেসিএমএস প্রিমিয়ার লিগ ২০২৬, সিজন ০১-এর চ্যাম্পিয়ন এডিটোরিয়াল ইউনাইটেড

জেসিএমএস প্রিমিয়ার লিগ ২০২৬, সিজন ০১-এর চ্যাম্পিয়ন এডিটোরিয়াল ইউনাইটেড
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট 'জেসিএমএস প্রিমিয়ার লিগ ২০২৬, সিজন ০১'- এর চ্যাম্পিয়ন হয়েছে টিম এডিটোরিয়াল ইউনাইটেড। রোববার (১২ অক্টোবর) দুপুর ৩টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে অংশ নেয় প্রেস ইউনাইটেড ও এডিটরিয়াল ইউনাইটেড। প্রেস ইউনাইটেড দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন মিজানুর রহমান। অন্যদিকে, এডিটরিয়াল ইউনাইটেড দলের অধিনায়ক ছিলেন মো. রাকিবুল ইসলাম।
 
প্রথমার্ধে গোল শূন্য থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে অধিনায়ক মো: রাকিবুল ইসলামের একমাত্র গোলে প্রেস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় লাভ করে এডিটরিয়াল ইউনাইটেড। একইসাথে সুশৃঙ্খলভাবে পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ করার স্বীকৃতিস্বরুপ জেসিএমএস নাইটস দলকে "ফেয়ারপ্লে এওয়ার্ড" দেয়া হয়।
তিন দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের সেরা গোলকিপার হন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মিথুন রয় , ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হন চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মিজানুর রহমান মাহিন। খেলার পাশাপাশি গ্রাফিক্স তৈরি করে সেরা গ্রাফিক্স ডিজাইনার পুরষ্কার পান বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী আসির ইনতিসার। এসময় বিভাগের শিক্ষকগণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
 
এই টুর্নামেন্টটি আয়োজনে সহযোগিতা করে রাজশাহীর আয়নকোর ফিটনেস জিম ।