বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগে ইনডোর গেমস ২০২৬ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগে ইনডোর গেমস ২০২৬ অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে 'জেসিএমএস ইনডোর গেমস ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভাগ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
 
বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর মোঃ সাজ্জাদ হোসেন বটল ফ্লিপ খেলার মাধ্যমে গেমসের উদ্বোধন করেন। সকালের পর্বে ছিল বটল ফ্লিপ, মেমোরি গেম, দাবা, কার্ড ও লুডু। বিকেলের পর্বে অনুষ্ঠিত হয় অ্যারো থ্রো, ব্যালেন্স গেম, বল বাস্কেট, পিলো পাস ও উনো। এর পাশাপাশি ছিল "যেমন খুশি তেমন সাজো" ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় বটল ফ্লিপে ২য় সেমিস্টারের সাদাত চ্যাম্পিয়ন ও কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ হোসেন রানার-আপ হয়েছেন। মেমোরি গেমে ১ম সেমিস্টারের শারমিন চ্যাম্পিয়ন ও ৩য় সেমিস্টারের দিগন্ত রানার-আপ হয়েছেন। দাবায় ৬ষ্ঠ সেমিস্টারের আশিক হাসান রিখু চ্যাম্পিয়ন এবং শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন রানার-আপ হয়েছেন। কার্ড গেমে ১ম সেমিস্টারের জিদান চ্যাম্পিয়ন ও একই সেমিস্টারের মেরাজুল রানার-আপ হয়েছেন। লুডুতে ২য় সেমিস্টারের নওরীন জান্নাত চ্যাম্পিয়ন ও ৫ম সেমিস্টারের নাদিয়া মেহেজাবিন রানার-আপ হয়েছেন। অ্যারো থ্রোতে ৭ম সেমিস্টারের সিয়াম সাঈদ চ্যাম্পিয়ন ও একই সেমিস্টারের মাসুদ রানা রানার-আপ হয়েছেন। ব্যালেন্স গেমে ৩য় সেমিস্টারের হালিমা চ্যাম্পিয়ন ও ৫ম সেমিস্টারের নাদিয়া মেহেজাবিন রানার-আপ হয়েছেন। বল বাস্কেটে ৭ম সেমিস্টারের রবিউল ইসলাম চ্যাম্পিয়ন ও ৬ষ্ঠ সেমিস্টারের শরীফ হোসাইন রানার-আপ হয়েছেন। পিলো পাসে ১ম সেমিস্টারের রুবাইয়া চ্যাম্পিয়ন ও একই সেমিস্টারের নুসরাত জাহান রানার-আপ হয়েছেন। উনো-তে ৭ম সেমিস্টারের সুস্মিতা ভট্টাচার্য চ্যাম্পিয়ন ও ৫ম সেমিস্টারের জিসদান জুলকারনাইন রানার-আপ হয়েছেন। এছাড়া "যেমন খুশি তেমন সাজো" প্রতিযোগিতায় ৭ম সেমিস্টারের সিয়াম সাঈদ এবং হ্যাশট্যাগ প্রতিযোগিতায় মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। ৫ম সেমিস্টারের নাদিয়া "বেস্ট পারফর্মার অব ইন্ডোর গেমস" নির্বাচিত হয়েছেন।
 
অনুষ্ঠান সম্পর্কে ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর মোঃ সাজ্জাদ হোসেন বলেন, "পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের বিকাশের জন্য খেলাধুলা ও সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনডোর গেমসের মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। শিক্ষক ও শিক্ষার্থীদের এই প্রাণবন্ত অংশগ্রহণ আমাদের বিভাগের বড় শক্তি। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন অব্যাহত রাখব।"
 
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রতিযোগিতামূলক মনোভাব ও হাসি-আনন্দের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও দলগত চেতনা আরও সুদৃঢ় করেছে।