EEE Indoor Sports Fiesta 2K26: A Day of Fun, Sportsmanship & Togetherness

EEE Indoor Sports Fiesta 2K26: A Day of Fun, Sportsmanship & Togetherness
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ (EEE)-এর উদ্যোগে গত ১০ অক্টোবর ২০২৬, শনিবার, আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো EEE Indoor Sports Fiesta 2K26।
সকাল ১০টায় অনুষ্ঠানের কনভেনর ড. মাল্লিকা মিত্র ডার্টবোর্ডে ডার্ট নিক্ষেপের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের শুভ উদ্বোধন করেন। 🎯
অনুষ্ঠানের শুরুতে মেয়েদের ও ছেলেদের ক্যারম এবং দাবা খেলার প্রথম ও দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। এরপর ছেলেদের বিস্কুট দৌড় ও মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ক্যারম ও দাবা খেলার বাকি পর্বগুলো সম্পন্ন হয়। সবশেষে মেয়েদের ও ছেলেদের ডার্ট প্রতিযোগিতা এবং শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণে ডার্ট খেলা অনুষ্ঠিত হয়।
🥇 প্রতিযোগিতার ফলাফল
🎱 মেয়েদের ক্যারম
🏆 চ্যাম্পিয়ন: মিথিলা মেহেনাজ (৪র্থ সেমিস্টার) ও জুথিকা রানী (৩য় সেমিস্টার)
🥈 রানার-আপ: নাফিসা আফরিন (৫ম সেমিস্টার) ও মেহেরুন নেসা (১ম সেমিস্টার)
🎱 ছেলেদের ক্যারম
🏆 চ্যাম্পিয়ন: আরিফুল ইসলাম (৬ষ্ঠ সেমিস্টার) ও গোলাম রব্বানী (২য় সেমিস্টার)
🥈 রানার-আপ: সাদী মোহাম্মদ (৬ষ্ঠ সেমিস্টার) ও মাহমুদুল হাসান সোহান (৬ষ্ঠ সেমিস্টার)
♟ দাবা (Chess)
🏆 চ্যাম্পিয়ন: সারোয়ার আহমেদ (৭ম সেমিস্টার)
🥈 রানার-আপ: জয় কর্মকার (৬ষ্ঠ সেমিস্টার)
🎵 মেয়েদের মিউজিক্যাল চেয়ার
🏆 চ্যাম্পিয়ন: আতিয়া ফিরুজ সারা (৩য় সেমিস্টার)
🥈 রানার-আপ: নাফিসা আফরিন (৫ম সেমিস্টার)
🍪 ছেলেদের বিস্কুট দৌড়
🏆 চ্যাম্পিয়ন: ফয়সাল আহমেদ (৬ষ্ঠ সেমিস্টার)
🥈 রানার-আপ: আরিফুল ইসলাম (৬ষ্ঠ সেমিস্টার)
🎯 মেয়েদের ডার্ট
🏆 চ্যাম্পিয়ন: আইরিন কানন আজাদ (৪র্থ সেমিস্টার)
🥈 রানার-আপ: আতিয়া ফাইরুজ সারা (৩য় সেমিস্টার)
🎯 ছেলেদের ডার্ট
🏆 চ্যাম্পিয়ন: মাহফুজুল ইসলাম (৩য় সেমিস্টার)
🥈 রানার-আপ: জয় কর্মকার (৬ষ্ঠ সেমিস্টার)
🎯 শিক্ষক-কর্মকর্তাদের ডার্ট
🏆 চ্যাম্পিয়ন: রোকনুজ্জামান, প্রভাষক
🥈 রানার-আপ: মালিহা তাবাসসুম, প্রভাষক
✨ প্রতিযোগিতামূলক মনোভাব, পারস্পরিক সহযোগিতা, হাসি-আনন্দ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি দুপুর ২টা ৩০ মিনিটে সফলভাবে সমাপ্ত হয়।
এই আয়োজন শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এটি শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও দলগত চেতনা আরও সুদৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ হয়ে ওঠে।
EEE Indoor Sports Fiesta 2K26 সফল করতে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, আয়োজক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। ❤️
🎉 Play Together, Grow Together, Shine Together! ⚡️