বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের উদ্যোগে “How to Study International Law to Achieve Career Goals” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর, ২০২৬) সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ম্যাককুয়ার বিশ্ববিদ্যালয়ের ম্যাককুয়ার ল স্কুলের ইমেরিটাস অধ্যাপক প্রফেসর ড. রফিকুল ইসলাম। আলোচক (Discussant) হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাঈদা আঞ্জু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ খাদেমুল ইসলাম মোল্যা এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ।
সেমিনারে আন্তর্জাতিক আইন অধ্যয়নের গুরুত্ব, এ বিষয়ে উচ্চশিক্ষার সম্ভাবনা এবং আন্তর্জাতিক আইনকে কেন্দ্র করে সম্ভাব্য পেশাগত ও একাডেমিক ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মূল বক্তা ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম আন্তর্জাতিক আইন অধ্যয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে প্রবেশের সম্ভাবনা এবং এ ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
আলোচক প্রফেসর ড. সাঈদা আঞ্জু আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক আইন অধ্যয়নের একাডেমিক গুরুত্ব ও পেশাগত সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক আইন বিষয়ে অধ্যয়নের পাশাপাশি গবেষণা, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে শিক্ষার্থীরা আন্তর্জাতিক আইন বিষয়ে উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তির সুযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে বক্তাদের কাছে প্রশ্ন করেন। সমাপনী বক্তব্যে আইন ও মানবাধিকার বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ, শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারে আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এ সেমিনার শিক্ষার্থীদের আন্তর্জাতিক আইন সম্পর্কে গভীরতর জ্ঞান অর্জন, বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ এবং ভবিষ্যৎ পেশাগত লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্ঞানচর্চা, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশার মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।