গত ১০ অক্টোবর ২০২৬ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দিনব্যাপী 'ইনডোর গেমস টুর্নামেন্ট' সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০:০০ টায় ইনডোর গেমস্-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষকমন্ডলী ও ইনডোর গেমস্ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ৯০৮, ৯০৯ নম্বর কক্ষে ও ৯ম তলার ওপেন স্পেসে আয়োজিত এই প্রতিযোগিতায় সকল ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
শিক্ষার্থীরা অত্যন্ত উদ্দীপনার সাথে ক্যারম, লুডু, দাবা, উনো, কার্ড এবং ডার্ট প্রতিযোগিতায় মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখে। তীব্র প্রতিযোগিতাপূর্ণ ম্যাচগুলোর পাশাপাশি প্রতিটি ইভেন্টেই ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের আনন্দঘন উপস্থিতি।